বাংলাদেশ যুবজোট কুলাউড়া উপজেলা ও পৌরশাখার কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া দক্ষিনবাজারস্থ সমবায় মার্কেটে বাংলাদেশ জাসদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুবজোট কুলাউড়া উপজেলা ও পৌরশাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ২৮ আগস্ট বিকেলে আব্দুস সোবহান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি মোঃ মইনুল ইসলাম শামীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন খাঁন, জেলা যুবজোটের সদস্য বদরুল ইসলাম হেলাল, ছাত্রলীগ নেতা মজিদ খান প্রমুখ। সভায় আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল সফল করার জন্য আহবান জানানো হয়। সভায় আব্দুস সোবহান টিপুকে সভাপতি, বদরুল ইসলাম হেলালকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যুবজোট কুলাউড়া উপজেলা শাখা এবং ছানোয়ার হোসেনকে সভাপতি, শামীম আহমদ সুমনকে সাধারণ সম্পাদক করে কুলাউড়া পৌরসভার কমিটি গঠন করা হয়। সভাপতি-সম্পাদকগণ বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *