কুলাউড়ায় আসকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলাউড়া প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ অক্টোবর রাতে কুলাউড়ার অভিজাত চায়নিজ রেষ্টুরেন্ট রয়েল লাউঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি এম আতিকুর রহমান আখই এর সভাপতিত্বে ও সাংবাদিক এইচ ডি রুবেল এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সিনিয়র আইনজীবী এড. এ টি এম মান্নান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া সরকারি কলেজের অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এম মছব্বির আলী,লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইরফানুল হক, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উদিচী শিল্পি গোষ্টির সাধারন সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, দেশ রুপান্তর প্রতিনিধি শাহবান রশীদ চৌধুরী অনি প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিরা কেক কেটে আসক এর শুভকামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *