যুগিডরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাথে থাকা আহত সাদির মৃত্যু

স্টাফ রিপোর্টোর: অবশেষে মোটরসাইকেলে থাকা আহত মাহফুজুর রহমান সাদি মৃত্যুর সাথে ৪দিন পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
পরিবার শুত্রে জানা যায়, শুক্রবার ১১ নভেম্বর দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য ৭ নভেম্বর বিকেলে মৌলভীবাজার শহরের যুগিডর এলাকায় ট্রাফিক পুলিশের চেকিং চলাকালে বাস চাপায় রফিকুল আমিন বুরহান নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরজন মাহফুজুর রহমান সাদি গুরুতর আহত হন। এ ঘটনার পর বিক্ষোব্দ এলাকাবাসী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়ক সুষ্ট বিচারের দাবিতে প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখেন।

পুলিশ জানায়, যুগিডর এলাকায় চেকিং চলাকালে ট্রাফিক পুলিশ সিগনাল দিলে মোটর সাইকেল আরোহী পালিয়ে যাওয়ার চেষ্ঠা করেন। এ সময় পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা ২ জন আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর আহত বুরহানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে এম্বুলেন্সে করে নেয়ার সময় দূর্ঘটনা স্থলের কাছেই মোটরসাইকেল আরোহী বুরহানের মৃত্যু হয়। পরে অ্যাম্বুলেন্সের থাকা লাশসহ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা ক্ষোভের সাথে জানান ওই এলাকায় ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে হতবম্ভ হয়ে দূর্ঘটনাটি ঘটে। তারা দায়িদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি জানান। নিহত বুরহান মৌলভীবাজার সদর উপজেলার কুছারমহল এলাকার আব্দুস শহীদ মিয়ার ছেলে। গুরুতর আহত মাহফুজুর রহমান সাদি (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায় ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দূর্ঘটনার প্রকৃত কারণ তদন্তকরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিলে অবরোধ তোলে নেয় এলাকাবাসী।

মৌলভীবাজারের অতিরিক্তি পুলিশ (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার রাতে বলেন, এ ঘটনায় তাৎক্ষণকি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই স্থানের দায়িত্বে ট্রাফিক পুলিশের কনস্টেবল অসিত দাস ও স্বপন তালুকদার ক্লোজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *