কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া হাজীপুর সোসাইটি পক্ষ থেকে প্যারালাইসিস এক ব্যাক্তিকে হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা।
বুধবার, ২৩ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হুইলচেয়ারটি ওই ব্যাক্তির হাতে তুলে দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো মাহমুদুর রহমান খোন্দকার।
এসময় উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জাফর আহমদ গিলমান, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান , কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, হাজীপুর সোসাইটির পৃষ্টপোষক কানাডা প্রবাসী রুহুল কুদ্দুছ চৌধুরী, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক এ কে সমছু, অর্থ সম্পাদক এ কে সমছু (প্রমুখ)

