জাহিদ আকবরের কথায় নতুন গানে কোনাল-ইমরান

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় গীতিকার জাহিদ আকবরের কথায় ‘নন্দিনী’ সিনেমার ‘মন মেলেছে ডানা’ শিরোনামে কণ্ঠ দিয়েছেন সোমনুর মনির কোনাল। গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদ। গানটি প্রসঙ্গে কোলানের ভাষ্য, ‘আমরা একসঙ্গে কাজ এনজয় করি। ইমরান টিউন ও কম্পিজিশনে অনেক যতœশীল। নতুন এ গানটি অনেক সুইট। আমি উপভোগ করেছি। আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে, জাহিদ ভাই (জাহিদ আকবর) আমার ওয়ান অব দ্য বেস্ট ফেভারিট গীতিকার। তার লেখা গানগুলো খুবই ক্লাসি। ক্লাসি গান অনেকে লিখলেও জাহিদ ভাইয়ের লেখা শ্রোতারা সহজেই ধরতে পারেন।’ ডুব, মন পাজড়ে, প্রিয়তমা’র মতো ম্যাসিভ সব হিট গানের গীতিকার জাহিদ আকবর নতুন এই গান প্রসঙ্গে বলেন, ‘সিনেমার গল্পের সঙ্গে মিশে থাকার গান। যোগ করে তিনি আরও বলেন, প্লেব্যাক করতে গেলে কণ্ঠের অভিনয় জানতে হয়। এই গুণটি কোনালের মধ্যে সবচেয়ে বেশী আছে। সে যখন ফিল্মের জন্য গায়, তখন তার কণ্ঠ থেকে গাওয়ার পাশাপাশি অভিনয় আসে। এখানেই কোনাল অন্যান্যের থেকে আলাদা।’ পরিতোষ বাড়ৈ’র ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে সোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘নন্দিনী’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঢাকার নাজিরা মৌ। নির্মাতা জানান, ফেব্রুয়ারিতে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। চলতি বছর বিশেষ উপলক্ষে ‘নন্দিনী’ মুক্তির ইচ্ছে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *