কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় বুধবার ১৮ জানুয়ারি ট্রেনের নিচে কাটা পড়ে আলভী (১০) নামক এক শিশু মারা গেছে। সে খাদিমপাড়া গ্রামের সাবেক মেম্বার শামীম উদ্দিনের ছেলে। বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস বরমচাল স্টেশন অতিক্রম করার পর খাদিমপাড়া শিশু আলভী ট্রেন দেখে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এসময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে রেলওয়ে থানার এসআই রবিন খানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

রেলওয়ে থানার এসআই রবিন খান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *