জুড়ী উপজেলা মাধ্যমিক শীক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন      সভাপতি রতিশ, সম্পাদক এমাদ

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি পদে রতীশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক পদে এমাদ উদ্দিন নির্বাচিত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
 জানা যায়, উপজেলার ১৬৪ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোটার ভোট প্রদান করেন।  এর মধ্যে বৈধ ভোট পরে ১৪৪ টি। সভাপতি পদে  রতীশ চন্দ্র দাস ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইসহাক আলী ৬৮ ভোট পেয়েছেন।  অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যরা  নির্বাচিত হয়েছেন।
নবাগত কমিটির সহ-সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, এমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ আশরাফ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাজনা আক্তার, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *