বড় মামার মৃত্যু ও ‍কিছু কথা

শাহীদুর রহমান: ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ইং চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ২নং ভূকশিমইল ইউনিয়নের জাবদা গ্রামের খাঁন বাড়ি নিবাসী, ভাটি বাংলার সিংহ পুরুষ আমার বড় মামা হাজী মোঃ আকবর খাঁন ওরফে(কুটন খাঁন) সাহেব। যার বাবা ছিলেন মৌলভীবাজার জেলার এক জন সুনামধন্য ব্যক্তি যাকে বলা হতো ২৮ মৌজার বিচারী। তিনি ছিলেন আমার শ্রদ্ধেয় নানাজান ভাটি বাংলার বীর পুরুষ যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে রয়েছে কুলাউড়া উপজেলার প্রতিটি গ্রামে গঞ্জে তিনীর নাম ছিল মরহুম জনাব মোঃ হোসন খাঁন সাহেব। সমাজের মসজিদ মাদ্রাসা ইস্কুল কলেজে বাজার রাস্তা গাঠ সহ অনেক উন্নয়ন মুলক কাজ করে গেছেন। আমার নানার ছিল অনেক ব্যবসা বানিজ্য। নানা জীবিত থাকা অবস্তায় বড় মামা এবং আমার মরহুম মোঃ সাফাওয়াত খাঁন মামা এবং সেজ মামা হাজী মোঃ আব্বাস খাঁন, উনারা নানার সাথে ব্যবসা বানিজ্য করতেন।

তখন আমার ছোট মামা মোঃ আব্দুল লতিফ খাঁন বাড়িতে থাকতেন তিনি অনেক ছোট ছিলেন। আমার মামারা চার ভাই ছিলেন।

নানার মৃত্যুর পরে বড় মামা সামাজিক কাজে জড়িয়ে যান। ব্যবসা বানিজ্য পরিবার পরিচালনার দায়িত্ব বাকি মামাদের উপর দিয়ে দেন। আর বড় মামা রাত দিন সামাজিক এবং রাজনৈতিক কাজে ব্যতি ব্যস্ত থাকতেন। নানার বাড়িতে ছিল নানার রেখে যাওয়া বিচারিক বৈঠক খানা, যে খাসারী ঘর ছিল তাঁর নাম ছিল আমাদের সিলেটি ভাষায় টঙ্গী ঘর বলা হতো।

সে ঘরেই বিচার বৈঠক চলতো প্রতি দিন। বড় মামা দুই দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করেছেন। অল্প ভোটের ব্যবধানে প্রথম বার ১১০ এবং দ্বিতীয় বার ১৬০ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে ছিলেন। কিন্তু ইউনিয়নের মানুষ উনাকে চেয়ারম্যান সাহেব বলই সম্ভোধন করে ডাকতো ।ভুকশিমইল ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে ছিল উনার পদচারণা। ভূকশিমইল স্কুল এন্ড কলেজ, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, গৌড়করন আলিম মাদ্রাসা, ভূকশিমইল আলিম মাদ্রাসা, বাদে ভূকশিমইল দাখিল মাদ্রাসা প্রতিটি প্রতিষ্টানের যখন যে সমস্যা হয়েছে তখনই বড় মামা হাজী মোঃ আকবর খাঁন উপস্থিত হয়ে সমস্যার সমাধান করে দিয়েছেন। বাদে ভূকশিমইল রাসুলগন্জ বাজার উনি করেছেন। নবীগন্জ বাজার, এবং নবীগন্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উনিই প্রতিষ্টা করেছিলেন এলাকার মানুষদেরকে নিয়ে। এলাকায় রাস্তা গাঠ অনেক করেছেন। উনি সব সময় এলাকার মানুষের পাশে ছিলেন। আলহামদুলিল্লাহ।

আজ উনি আর নেই আমাদের মাঝে। সকলে আমার বড় মামার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে উনার সামাজিক ভালো কাজের ওসিলায় আল্লাহ যেন তাঁর বান্দাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুলআর মঞ্জুর করেন। আমীন ইয়া আরহামার রাহিমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *