কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলায় বেসরকারি সংস্থা প্রচেষ্টার আয়োজনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পৃথিমপাশা ইউনিয়নস্থ ক্যাম্পাসে প্রচেষ্টার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. ময়ুব হোসেন সরদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান। প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেবের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুক আহমদ, সাংবাদিক আব্দুল কুদ্দুস, মৌলভীবাজার বিএনএসবির সিনিয়র আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান, মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমেদ, ইউপি সদস্য গোলাম হোসেন, প্রচেষ্টার ফিন্যান্স এন্ড এডমিন নূরুল আমীন রিপন ও প্রচেষ্টা চাইল্ড কেয়ার হোমস’র অধ্যক্ষ শিউলী দেবী প্রমুখ।
আয়োজক সূত্র জানায়, ফ্রি চক্ষু শিবিরে ২ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সৈয়দ জিসান আহমেদ ও আব্দুল মান্নান। চোখের ছানী অপারেশনের জন্য ৫৭ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে পাঠানো হয়। চক্ষু শিবির সহযোগিতায় ছিল ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন।

