পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে পূজা

অনলাইন ডেস্ক :

পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রিটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামি অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ আরো অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে আসতে চলেছে ফিল্মটি! ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার। তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল-সব কিছুই থাকবে বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জোভান। এখানে তাঁকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকা- অর্থাৎ সুপারস্টার চরিত্রে। অন্যদিকে নাম চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। পরিচালক হিমি জানিয়েছেন, পূজা চেরি ও জোভানকে নতুন রসায়নে দেখা যাবে এই ফিল্মটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *