কুলাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার সকালে দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে উপজেলা নির্বঅহী কর্মকর্তা  মো: মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

 উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মোমিন, থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, অফিসার্স ক্লাব সম্পাদক ডা. সুলতান আহমদ, উপজেলা পিআইও মো: শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, শিশু বক্তা মুনতাহা, তুর্য, বানিক ও নৌরিন প্রমুখ।

সভাশেষে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) আবুল বাসারের পরিচালনায় শিশুদের মধ্যে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ৩ শতাধিক শিশু অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ৪০ জন শিশু প্রতিযোগিদের মধ্যে অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার বিতরন করেন।

এ ছাড়া সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরের ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষে ও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কুলাউড়া থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ অন্যরা পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *