৭ মার্চে কোন কর্মসূচী পালন করেনি কুলাউড়া আ’লীগ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

ঐতিহাসিক ৭ মার্চে কোন কর্মসূচি পালন করেনি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো। দলীয় কোন কর্মসূচি পালন না করলেও উপজেলা প্রশাসনের কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু উপস্থিত ছিলেন বলে জানান। ৭ মার্চে কোন কর্মসূচি পালন না করায় এ নিয়ে কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষে ও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কুলাউড়া থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কিংবা এর অঙ্গসংগঠনগুলো দিবস পালনে নিরব ভুমিকা পালন করে। পুষ্পস্তবক অর্পণ কিংবা দলীয় অফিসে কোন আলোচনা সভা করা হয়নি। দলের কোন কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন দলের ত্যাগী ও বিগত কাউন্সিলে পদবঞ্চিতরা। তারা এজন্য দলে শীর্ষ নেতাদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ কোন কর্মসূচি পালন হয়নি বলে নিশ্চিত করে ব্যস্ততার কারণে আর কোন কথা বলেননি।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু জানান, আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগে নেই। ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। দল এখন খুবই দুর্বল।বিগত কাউন্সিলেও একইভাবে কমিঠি করা হয়েছে।বিগত সম্মেলনের পর থেকে দল আরও দুর্বল হয়েছে। এখন দলের কোন বর্ধিত সভা হয়না। কেন্দ্রীয় কর্মসূচিও পালন করা হয় না।দলের সভাপতির স্বেচ্ছারিতার বিরুদ্ধে কেন্দ্রে লিখিত অভিযোগ করেছি। কিন্তু একাধিকবার অভিযোগের ব্যাপারে প্রতিকার চেয়ে কেন্দ্রে যোগাযোগ করেও কোন সদুত্তোর মেলেনি।দলকে শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত আওয়ামী লীগের কর্মীদের নিয়ে নতুন কমিটি করতে হবে।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু জানান, পবিত্র শবেবরাত উপলক্ষ্যে আমরা কোন কর্মসূচি পালন করিনি। তবে উপজেলা পরিষদের সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করেছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *