কুলাউড়া প্রতিনিধি: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরশন’ এ শ্লোগানকে সামনে নিয়ে কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ও ৪৪ জন নারী জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়েছে। ৮ মার্চ বুধবার বিকেল তিনটায় কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও শিক্ষক দীলিপ দেব এর পরিচালনায় অনুষ্টিত সভায় বকত্ব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, মানবঠিকানার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস/সদস্যা ছাড়াও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন
এদিকে নারী দিবসে কুলাউড়ায় ৪৪ জন নারী জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। গত ৪ মার্চ থেকে আজ ৮ মার্চ পর্যন্ত উপজেলার ১৩ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে নারী জনপ্রতিনিধিদের কাছে এই সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত তারা। সম্মাননা প্রদানের চীফ কোর্ডিনেটর ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌসী পপি, স্পেশাল কোর্ডিনেটর ডা. নারায়ণ চন্দ্র, ইউপি সদস্য আরিফা আক্তার ইভা, ইউপি সদস্য হাসিনা আক্তার ডলি, সমাজসেবক এপি তালুকদার জনি প্রমুখ।


