উপস্থাপনা শুরু করলেন জেসিয়া

অনলাইন ডেস্ক :

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৭) এর মুকুট জিতে আলোচনায় এসেছিলেন জেসিয়া ইসলাম। ওই বছর সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে তিনি লালসবুজের পতাকা উড়িয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি। পরে নাটকে অভিনয় করলেও মডেলিংয়ে নিয়মিত হন। জেসিয়ার ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, হালের সম্ভাবনাময় এই তরুণী এবার উপস্থাপনা শুরু করলেন। তার নতুন শো এর নাম ‘ফেসকার্ড’। যে ইতোমধ্যে প্রচার শুরু হয়েছে ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টের প্লাটফর্মে। অতিথি হিসেবে এসেছেন নিরব, শিলা, মিয়ামি। জেসিয়া বলেন, আগে শুধু আমি ইন্টারভিউ দিয়েছি। এবার আমাকে হোস্ট (উপস্থাপনা) হিসেবে পাওয়া যাচ্ছে। আমাকে ইন্টারভিউ দিতে গেস্টরা আসছেন। তিনি বলেন, ‘সবেমাত্র শুরু করলাম, এই কাজটি করে বেশ মজা পাচ্ছি। আমি নিজেও ইন্টারভিউ দিতে গিয়ে অনেককিছু বলতে চাই কিন্তু সেগুলো জিজ্ঞেস করা হয় না। আমার মনে হয়, মিডিয়া ইন্ডাস্ট্রির অন্যান্যের মধ্যেও একই বিষয় কাজ করে। সেই সব টপিক্স নিয়েই আমার হোস্টিং শো ‘ফেসকার্ড’। ছোটবেলা থেকে মডেল হতে চেয়েছিলেন জেসিয়া ইসলাম, হয়েছেনও তাই। বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হিসেবে তাকে দেখা যায়। তিনি বলেন, ছোটবেলা থেকে আমাকে যারা চেনেন তারা সবাই জানে আমি মডেল হতে চাইতাম। নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ যা চেয়েছিলাম তাই হয়েছি। মডেলিং-উপস্থাপনার পাশাপাশি জেসিয়া এখন চাইছেন অভিনেত্রী হতে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ভালো অভিনেত্রী হতে চাই। এটা চর্চার বিষয়, চেষ্টার ব্যাপার। ভবিষ্যতে আমাকে অভিনয়ে নিয়মিত হতে দেখা যাবে। নাটক বা সিনেমা হোক যে কোনো মাধ্যমে কাজ করবো। তবে আমার ড্রিম হচ্ছে যেটা করবো ভালো কিছু করবো। হয়তো সামনে সিনেমা করতে পারি। কথাবার্তা চলছে। ১০ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান জেসিয়া? জানতে চাইলে তিনি বলেন, সফল হিসেবে দেখতে চাই এবং যেখানে থাকি আমি যেন খুশি থাকি আমার যেন মন ভালো থাকে এবং অবশ্যই যেন আমাকে দেখতে ভালো লাগে। আমি মনে করি সেটাই হবে আমার সাফল্য এবং অ্যাচিভমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *