শাহেদ চৌধুরী: চলতি বছর এইচ এসসি পরীক্ষায় ঢাকা নটর ডেম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া আশফাকুর রহমান সিহান এবার এইচ এসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে সিহান ঢাকা বোর্ডের মধ্যে ৩০৪ তম স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
সিহান অগ্রণী ব্যাংক কুলাউড়া শাখার সিনিয়র অফিসার এম এ মতিন ও গৃহিনী রোকসনা সুলতানা চৌধুরীর ২য় পুত্র এবং হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: ছাদিকুর রহমান ছাদিক এর ভাতিজা।
সিহান এসএসসিতেও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জিপিএ-৫ (ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত)। সিহান ভবিষ্যতে বিসিএস ক্যাডার (প্রশাসন) হতে সকলের দোয়া চেয়েছে।

