কুলাউড়া পৌর আ.লীগের ভারপ্রাপ্ত খোরশেদ আলী সভাপতি আর নেই

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯ মার্চ রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৮ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে দল ও এলাকার মধ্যে এক শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিকসূত্রে জানা যায়, পৌরসভাস্থ দক্ষিণ জয়পাশা নিবাসী খোরশেদ আলী রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০ মার্চ সোমবার দুপুর ২টায় দক্ষিণ জয়পাশা জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাজার নামাজের পর তেলি পুকুরের পাড় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *