কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া মিলিপ্লাজা’র পপুলার হোমিও হলের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মো: আবুল কাশেম আর নেই। তিনি ২০ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে নানান জটিল রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, ৮ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সোমবার রাত সাড়ে ৮টায় নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাযা শেষে মনসুর ইদগাহ সংলগ্ন গুরুস্থান তাঁর দাফন সম্পন্ন হয়।

