মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিন (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশীর (মিয়ারমহল) তাঁর নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে ইন্তেকাল করেন।

২৫ মার্চ শনিবার বেলা ২টায় তাঁর নিজবাড়িস্থ পারিবারিক গোরস্থান সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে বাড়ীর পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

শোক প্রকাশ: বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, সাবেক এমপি এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম. মছব্বির আলী, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, প্রত্যয় প্রতিনিধি আজহার মুনিম শাফিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *