কুলাউড়ায় কর্মধা ট্রাস্টের আয়োজনে মৌসুমী ফল উৎসবে যুব সমাজের মিলনমেলা

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কর্মধা উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক সংগঠন কর্মধা ট্রাষ্টের আয়োজনে মৌসুমী ফল উৎসব সম্পন্ন হয়েছে।

১১ জুলাই মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, ভুবি, আপেল, আঙুর, কমলাসহ বিভিন্ন দেশীয় ফলমূলের সমমিশ্রণে ফল উৎসব যেন মিলনমেলায় পরিণত হয় কর্মধা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ।

কর্মধা ট্রাষ্টের সভাপতি নাহিদ হাসান নাজমুলের সভাপতিত্বে ও পরিচালক এম জালাল সিদ্দিকীর সঞ্চালনায় ফল উৎসবের উদ্বোধন করে বক্তব্য রাখেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ, দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, লংলা আধুনিক ডিগ্রী কলেজের প্রভাষক আক্তার হোসেন, কর্মধা ট্রাস্টের উপদেষ্টা আমির আলী, জাকারিয়া আহমদ, ফরিদ আহমদ, সংগঠক সমরজিৎ সিংহ, মেহরাজ হোসেন রাহি, মাহবুব হোসেন, জামিল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-পরিচালক মো. জিয়াউদ্দিন ইউসুফ।

অনুষ্ঠানের বক্তারা কর্মধা ট্রাস্টের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, মৌসুমী ফল উৎসবে গ্রামীণ বাংলার একটি ঐতিহ্য বহন করে। এতে গ্রাম বাংলার হারানো নানা ধরনের প্রাকৃতিক ফলমূল সংগ্রহ করে একত্রিত হয়ে যুব সমাজের এই পরিবেশনে এলাকার ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করে। কর্মধা ট্রাস্টের সদস্য ছাড়াও ২ শতাধিক যুব সমাজের উপস্থিতিতে এ ফল উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *