কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা মেরামত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় দুই কিলোমিটার রাস্তা মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রনচাপ ও চক রনচাপ গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সম্মিতিলতভাবে এক সপ্তাহ ধরে কাজ করে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করেন। গত শনিবার বিকেলে শেষ হয় মেরামত কাজ।
স্থানীয়রা জানান, হাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সবচেয়ে জনবহুল গ্রাম রনচাপ ও চক রনচাপ গ্রামের এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন কয়েকশত পরিবারের প্রায় ছয় হাজারেরও বেশি মানুষ। এছাড়া স্কুল, কলেজ,মাদ্রাসায় পড়ুয়া শত শত শিক্ষার্থীরাও চলাচল করেন। স্বেচ্ছাশ্রমে যারা অংশ নেন তারা হলেন মাওলানা আতাউর রহমান, ফজলুল হক ফুল মিয়া, তেরাব আলী, মোঃ মখছদ মিয়া, কামাল হোসেন মাক্কু, আছব্বির আলী, আব্দুল মুকিত, আবজল মিয়া, হারুন মিয়া, আফরোজ মিয়া, সায়েল আহমদ, জিতু মিয়া প্রমুখ।
স্থানীয় এলাকার বাসিন্দা ও প্রবাসী জাহাঙ্গীর আলম সুহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫২ বছর অতিবাহিত হলেও এ গ্রামের একমাত্র রাস্তাটিতে নুন্যতম উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিটি স্থানীয় এবং জাতীয় নির্বাচনে প্রার্থীদের আশ্বাস আর সরলমনা মানুষের বিশ্বাসকে পুঁজি করেছে কিছু সুবিধাভোগী মানুষ। এবারের বর্ষায় চলাচলের একমাত্র রাস্তাটি একেবারেই অনুপোযোগী হয়ে পড়ে। যানবাহন দূরের কথা,খালি পায়ে হেঁটে যাওয়া দূষ্কর হয়ে পড়ে। এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করা হলো।
স্থানীয় এলাকার বাসিন্দা শিক্ষক আব্দুল আজিজ, আতাউর রহমানসহ কয়েক লোকজন জানান, ঈদ পরবর্তী সময়ে স্বদেশ এবং প্রবাসের কিছু উদ্যোগী মানুষের অর্থায়নে ইট বালু সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করতে এগিয়ে আসেন গ্রামের কিছু উদ্যোমী ব্যক্তি। তারা রাস্তা মাটি ভরাট করা, রাস্তার উপর ইট এবং বালি বিছিয়ে কয়েকদিনের মধ্যেই রাস্তাটি যানবাহন এবং মানুষজনের চলাচল উপযোগী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *