কুলাউড়ার সদপাশা স্কুলে মা সমাবেশ

কুলাউড় প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়ন, জলাতঙ্ক সংক্রামক রোগ প্রতিরোধে করণীয় ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের হলরুমে উক্ত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর। প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত মা সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি মইন উদ্দিন চৌধুরী (শাহাজাহান), সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহীন, শরীফ আহমদ, ইয়াসমিন ইমরান, স্বপ্না বেগম, পিটিআই কমিটির সভাপতি সিপা চৌধুরী, সদস্য সম্পা রানী দেব, শিক্ষক হারুন উর রশিদ প্রমুখ। এ সময় মা সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়ন ও জলাতঙ্কসহ বিভিন্ন রকমের সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সকল মা’দেরকে স্কুলের বাইরে বাড়িতে ও যাতায়াত পথে তদারকি বাড়াতে হবে। করোনা সংকটের কারণে বিগত বছর দুয়েক শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদেরও আরো বেশি তৎপর হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *