শেখ হাসিনা ও মন্ত্রীদের ভিসা প্রত্যাহারের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য মন্ত্রীদের ভিসা প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রত্যাহার করেছে কি না?

এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘ভিসা রেকর্ডগুলো মার্কিন আইনের অধীনে গোপনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *