কুলাউড়ায় বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সাথে সিপিবি ও বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দের মতবিনিময়

কুলাউড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কুলাউড়া সরকারী অফিস আদালতে যথাসাধ্য কার্যক্রম শুরু করে জনগণকে সেবা দেওয়ায় সকল অফিসকে সচল করার উদ্যোগ গ্রহণের জন্য কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), কুলাউড়া থানার অফিসার ইনচার্জ, কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার সহসরকারী দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সাথে দেখা করে মতবিনিময় করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। ভাংচুরকৃত বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদের প্রতি ধিক্কার জানানো হয় এবং সরকারী অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাদি যারা লুট করেছে তাদেরকে পেলে বা লুট হওয়া মালামাল পেলে সংশ্লিষ্ট অফিস গুলোতে ফেরৎ দেওয়ার জন্য কুলাউড়াবাসীকে আহবান জানানো হয়। মতবিনিময়েউপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুল লতিফ, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, সিপিবি নেতা মোবারক হোসেন, আব্দুল বাছিত মজুমদার, বাংলাদেশ জাসদ নেতা আব্দুল হান্নান, কুলাউড়া পৌর শাখার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *