কুলাউড়ায় চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন থেকে ২৯ সেপ্টেম্বর রোববার সুব্রত উরাং (১৬) নামক এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুব্রত উরাং ঝনকি জ্বালাই গ্রামের বাসিন্দা ও ক্লিভডন চা বাগানের শ্রমিক নিতাই উরাংয়ের পুত্র।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, সকালে নিজ বাড়ির বারান্দায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুব্রত উরাং। তবে কি কারণে আত্মহত্যা করেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। আত্মহত্যা ছাড়া শরীওে অন্যকোন আঘাতের চিহ্ন ছিলো না। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *