মৌলভীবাজার প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক (ইনক) এর সহযোগীতায় কুলাউড়ায় বন্যাদূর্গত এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অর্থ বিতরণী অনুষ্ঠানে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মানবঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম খান, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, ভোরের কাগজ প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুস, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির প্রমূখ।
উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে ২ শত জনকে নগদ ১ হাজার করে মোট ২ লক্ষ টাকা উপহার দেওয়া হয়। সংগঠনটি দীর্ঘদিন থেকে মানবসেবায় কাজ করে যাচ্ছে।

