কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মহিলার মৃত‌্যু

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার রবিরবাজার-ঝিলেরপাড় সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শাম্মি বেগম (৫০)নামক এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে রবিরবাজারে আশা ব্যাংকের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানিকারি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শাম্মি বেগম রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে শাম্মি বেগম ও মোটরসাইকেল চালক দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয়রা বলেন, গুরুতর আহত অবস্থায় শাম্মি বেগমকে সিলেটে ওসমানী হাসপাতালে পাঠানোর সময় পথিমধ্যে তার মৃত‌্যু হয়। কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই এমদাদুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুলাউড়া থানা নিয়ে আসা হয়। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *