ন্যাচার কেয়ার এন্ড হিউম্যান হেল্প ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ, শিক্ষা সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধিমৌলভীবাজার: ন্যাচার কেয়ার এন্ড হিউম্যান হেল্প ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। গত বুধবার (৫ নভেম্বর) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজন করা হয় দিনব্যাপি এ আয়োজন। ওইদিন সকালে রেড লাইফলাইন গ্লোবাল ব্লাড সাপোর্ট এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রায় ২০০ জন মানুষের মাঝে ফ্রি রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। ক্যাম্পের মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পর্যায়ক্রমে পুরষ্কার এবং বাকিদের শান্তনা পুরষ্কার খাতা কলম সহ নানাধরনের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। সর্বশেষ কার্যক্রম হিসেবে বৃক্ষরোপন, বিভিন্ন ধরনের ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয় স্কুল প্রাঙ্গণে। সংগঠনের দায়িত্বশীলরা জানান এরকম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, শিক্ষার্থীদের পড়ালেখার মান-উন্নয়নে আমরা সবসবসময় কাজ করে যাব। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগী সংগঠনকে যারা ফ্রিতে রক্তের গ্রুপ জানিয়ে দিচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *