প্রেস রিলিজ
৭ নভেম্বর ২০২৫ইং শুক্রবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া দক্ষিনবাজারস্থ মনসুর রোডে বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা ও পৌরসভা শাখার জরুরী সভা উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সহ সভাপতি আব্দুল হান্নান, সোহাগ মিয়া, কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কাদিপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আজাদ মিয়া, কুলাউড়া পৌরসভা শাখার সভাপতি নিয়ামত খাঁন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, সিনিয়র সহ সভাপতি নূর হোসেন সাদ্দাম, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, সহ সভাপতি আব্দুল সহিদ নোমান, ফয়ছল ইসলাম মধু, মো: আব্দুল্লাহ। উপজেলা কমিটির অন্যতম সদস্য ফরিদ আহমদ মহরী, আব্দুল লতিফ খান কালা, সামছুল ইসলাম টারজান, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রাজন ঘোষ, চা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক চন্দন গৌড়, পৌর শাখার প্রচার সম্পাদক আশিক মিয়া, সদস্য খন্দকার বদরুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাহিম আহমেদ, সামাদ খান সহ কুলাউড়া উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সভায় নি¤েœর সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়।
১। দেশের চলমান রাজনৈতিক অবস্থা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২। উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম যেহেতু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তাই উপজেলা শাখার সহ সভাপতি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান–কে কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়। ৩। উপজেলা ও পৌর কমিটির শূন্য পদ সমূহ পুরণ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়।

