কুলাউড়ায় সদ্য গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এর সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ: বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, নব্বই ও চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে গত ২৯ নভেম্বর ২০২৫ইং ঢাকা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে আয়োজিত কনভেনশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল, বাম ও গণতান্ত্রিক দল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ এর কুলাউড়া উপজেলার প্রথম সভা বিজয়ের মাসের শুরুতে অদ্য ১লা ডিসেম্বর ২০২৫ইং সোমবার সকাল ১১ ঘটিকার সময় কুলাউড়া দক্ষিনবাজারস্থ সমবায় মার্কেটে অনুষ্ঠিত হয়। সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, যুগ্ম সম্পাদক ও পৌর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সহ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, কুলাউড়া উপজেলা ও সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য আব্দুল বাছিত মজুমদার প্রমুখ। সভায় যুক্তফ্রন্টের কার্যক্রম জোরদার করে বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৬ই ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধ ও বাংলাদেশের আবহমান সংস্কৃতির ধারাকে পদদলিত করার বিরুদ্ধে মশাল মিছিল এবং আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে পতাকা মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *