মব সন্ত্রাস বন্ধ ও হত্যাকারীদের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে বাসদের বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রীমঙ্গল উপজেলা শাখা। ২৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ও ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত উস্কানিদাতা ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচন বানচালের চক্রান্ত ও মব সন্ত্রাস বন্ধের আহ্বান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হাসান। সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাংলাদেশ যুব ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বিকাশ দাস বাপ্পন, শ্রমিক অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের ৫নং ওয়ার্ড সভাপতি বাবুল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *