কুলাউড়ায় জোটের প্রার্থী শকুকে জমিয়তের সমর্থন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সমর্থনে কুলাউড়ায় মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থী হিসেবে শকুকে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ১০ জানুয়ারি শনিবার কুলাউড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শেখ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুলাউড়া নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এস এম জামান, জেলা জমিয়তের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া জমিয়তের সিনিয়র সহসভাপতি মুফতি আশরাফুল হক, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জমিয়তের সহ-সভাপতি মাওলানা ইসহাক আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সিরাজুল সিরাজী, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী, কুলাউড়া উপজেলা শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা তজম্মুল ইসলাম, যুব জমিয়তের সদস্য সচিব সালেহ আহমদ শিব্বির, কুলাউড়া পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুর ইসলাম, কুলাউড়া দক্ষিণ ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি বাহাউল ইসলাম ইকবাল, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *