শ্রীমঙ্গল হাসপাতাল থেকে কালনাগিনী সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় তিন তলা ভবনের তৃতীয় তলায় কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্পণা রানী পালের বাসার ভেন্টিলেটরের ভেতর থেকে একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ৬ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্পণা রানী পালের স্টাফ কোয়াটারের তৃতীয় তলায় বাসায় একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাসা থেকে বের হয়ে যান। বিষয়টি অর্পণা রানী পালের পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমকে বিষয়টি জানান।

তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রত হাসপাতালে স্টাফ কোয়াটারে গিয়ে তৃতীয় তলায় ভেন্টিলেটারের ভেতরে একটি কাল নাগিনী সাপ দেখতে পান। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর কাল নাগিনী সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপটিকে বন বিভাগের রেঞ্জ কমকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: কাজী নাজমুল হক বলেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ একটি কাল নাগিনী সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। সাপটি সুস্থ্য রয়েছে। এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *