শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফল উৎসব। স্থানীয় মৌসুমী ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ প্রদান এবং সাংবাদিক, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সোমবার রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকারি কাজের ব্যস্ততার কারণে বিনোদনের তেমন সুযোগ হয় না। শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মৌসুমী ফলের এমন সমাহার ও এর স্বাদ উপভোগ করে তিনি আনন্দিত। তিনি ব্যতিক্রমী এ আয়োজনের জন্য প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন্দ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারসহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা। উৎসবমুখর পরিবেশে অতিথিরা দেশীয় বিভিন্ন মৌসুমী ফল আস্বাদনের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, স্থানীয় মৌসুমী ফলের পরিচিতি ও জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *