আজমানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে :সংযুক্ত আরব আমিরাতের আজমানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আজমানের উম্ম আল মোমেনীন লেডিস অ্যাসোসিয়েশন হলরুমে ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও আবু মোহাম্মদ খোরশেদের সার্বিক ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বাণী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মোহাম্মদ জামাল। মাহফিলে উপস্থিত ছিলেন আইয়ুব আলী বাবুল সিআইপি, আব্দুল আলিম, জিল্লুর রহমান, ইসমাইল গনি চৌধুরী, জাকির হোসেন চুট্টু, প্রকৌশলী মো. শফিক, সাইফুদ্দিন আহমেদ, মো: হাসান, মোবারক আলী, এহসানুল করিম, নাসির উদ্দিন কাউসার, মামুন রেজা, রাসেল আহমেদ, সেলিম রায়হান, মোহাম্মদ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সপরিবারে অংশগ্রহণ করেন। হৃদয়গ্রাহী আলোচনা, নাতে রাসুল (সা.) ও দোয়া-মোনাজাতে পুরো মাহফিলস্থল এক আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে। মাহফিল শেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *