মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চু আর নেই। ১০ অক্টোবর শনিবার দুপুরে মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজার নামাজ আজ শনিবার বাদ মাগরিব কুলাউড়া পৌরসভার লস্করপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল রোববার সকাল ১১টায় তাঁর জন্মস্থান জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

