আবুধাবি দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : আবুধাবি দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য ও বাংলাদেশের জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অিনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *