মনু নদীতে হাত-পা বাঁধা শিশুর লাশ

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারে মনু নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় মাহিন মিয়া (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মনু নদীর পূর্বসম্পাশি এলাকায় ওই শিশুর লাশ দেখতে পান এলাকাবাসী। নিহত মাহিন রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বাসিন্দা বদরুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মাহিন তার মায়ের সাথে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানা বাড়িতে বসবাস করত। শনিবার থেকে তাকে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মনু নদিতে ভেসে উঠে। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হয়তো কেউ হত্যা করে মনু নদীতে ফেলে দেয়। যারাই এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *