ছাতকের চেচানে পরিবেশ দূষণের অভিযোগ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেচান বাজারের শাহবাড়ী বাউর আবাসিক এলাকায় পরিবেশ দূষনের অভিযোগ পাওয়া গেছে। গরুর খামার পরিচালনার মাধ্যমে আশপাশের ঘন বসতিপূর্ণ বাসাবাড়ির মানুষ পরিবেশ দুষনের শিকার হয়েছেন বলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ নং- ২৩৫/২২। অভিযোগে দায়ের করেন স্থানীয় বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী শাহ কোহিনুর আলম, শাহ জয়নাল আলম, শাহ সাইফুল আলম। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার শাহবাড়ী বাউর এলাকার মৃত শাহ রহিম আলমের ছেলে শাহ শফিকুল আলম প্রায় ৩৫/৪০টি গরু দিয়ে একই ঘন বসতিপূর্ণ এলাকায় গরুর খামার স্হাপন করেন । ঐ গরুর খামার থেকে প্রতিদিন গরুর মল-মূত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ শ্বাস-প্রশ্বাস ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। বর্জ্যে মশা-মাছি ও পোকামাড়কের বিপুল আকার ধারণ করেছে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করলে অভিযুক্ত খামার কর্তৃপক্ষ খামারটি অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তরের কথা বললেও তিনি তা না করে কালবিলম্ব করছেন বলে জানা যায়। লিখিত অভিযোগে বলা হয়, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ঐ খামারের বর্জ্যরে দুর্গন্ধের কারণে শ্বাস কষ্টে আক্রান্ত হচ্ছেন। সিলেট পরিবেশ অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় আবারো পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে অভিযোগ করা হয়েছে । এলাকার বাসিন্দারা বলেন, সুস্থ পরিবেশে তারা বসবাস করতে চান। পরিবেশের জন্য ক্ষতিকর ঐ গরুর খামারটি অন্যত্র স্থানান্তর করতে মহাপরিচালক বরাবরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় শাখার পক্ষ থেকেও অভিযোগ প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *