দিলোয়ার আহমদ রাফি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক মনোনীত

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা মোঃ দিলোয়ার আহমদ রাফি। গত ৩০ জুলাই সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় আংশিক কমিটির আহবায়ক এপলু মির্জা ও সদস্য সচিব ফাতেমা চৌধুরী নাইমা অনুমোদিত কমিটিতে দিলোয়ার আহমদ রাফিকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নব নির্বাচিত কমিটির প্রচার সম্পাদক দিলোয়ার আহমদ রাফি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় আংশিক কমিটির আহবায়ক, সদস্য সচিবসহ মনোনীত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন এ কমিটি হবে জাতীয়তাবাদী শক্তির এক নতুন প্লাটফর্ম। এর মাধ্যমে আগামীর সকল আন্দোলন কর্মসূচিতে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *