ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে আলহেরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের খাদ্য সামগ্রী বিতরণ

আলহেরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উদ্যোগে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্হ চিন্তামনি গ্রামের জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ৩১ জুলাই রবিবার বিকলে ওসমানী নগর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমানের চিন্তামনিস্হ বাড়িতে চিন্তামনি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ কমিটির সভাপতি ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানপীর ফয়জুল হক ইকবাল, কোষাধ্যক্ষ শাহ ওবায়েদ, রোটারিয়ান শাহ জামাল আহমদ, হেলাল আহমদ, ফখরুল হাসনাত চৌধুরী, আব্দুল হান্নান, ছিদ্দেক আলী,সাহিন মিয়া,আব্দুল হাদি মুক্তাসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এদিকে গতকাল ৩০ জুলাই শনিবার ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়নে আলহেরা ইন্টারন্যাশনাল এর ব্যাবস্হাপনায় এডামস এর অর্থায়নে বিদেশ ফাউন্ডেশনের উদ্দোগে বন্যার্তদের মধ্যে ২০০ পরিবারের মাঝে এবং বুরুগা ইউনিয়নে ১২০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়ন এর বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান চৌধুরী ও আল হেরা ইন্টারনেশনার এর বাংলাদেশ কমিটির সভাপতি লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কোষাধ্যক্ষ শাহ উবায়দুল হক ও বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ। সাদীপুর ইউনিয়নে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমেদ মুসা ভিপি, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান সহ আল হেরা ইন্টারনেশনাল এর সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *