বরগুনার বেতাগীতে উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি গত মঙ্গলবার ঘোষণা করা হয়। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্য সচিব তারিকুজ্জামান টিটুর সাক্ষ্বরিত পএে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করেন। উপজেলা কমিটিতে সাবেক পৌর কমিটির সভাপতি হুমায়ুন কবির মল্লিককে আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রিয়াদকে খান সদস্য সচিব করে ১১ সদস্যের বিশিষ্ট নতুন কমিটির বাকি ৯ সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. শাহীন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাহবুব আলম সুজন মল্লিক, মো. হাফিজুর রহমান সোহাগ, সার্জেন্ট (অব.) মনির হোসেন লাভলু, আ. ছালাম সিদ্দিকী, প্রভাষক মামুন পারভেজ আসাদ, নেছার উদদীন খান ও সদস্য জলিলুর রহমান খান নান্না ও ফারুক হোসেন খোকন স্থান পান। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইনকে আহ্বায়ক ও মো. মিজানুর রহমান খানকে সদস্য সচিব করে পৌর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির বাকি সদস্যরা হলেন – সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান বেল্লাল, মো. ফিরোজ আলম, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম পান্না, কোয়েল শিকদার, আক্তারুজ্জামান খান শাহাদাত, নাসিরউদ্দিন বিশ্বাস, আল-আমিন বিশ্বাস, শাহ জামাল মিন্টু ও সদস্য শাহ জামাল হাওলাদার ও খালেকুজ্জামান রুবেল। কমিটির বিষয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নতুন পৌর কমিটির আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন কান্ট্রি টুডে কে বলেন ” অজ্ঞাত কারণে এখন উপজেলার লোক পৌরতে এবং পৌরর লোক উপজেলায় অদলবদল করায় উপজেলা এবং পৌর বিএনপির দুটো ইউনিটই চুড়ান্তভাবে ক্ষতিগ্রন্ত হবে “

