সিলেট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বিশ্বনাথ সদর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটি’র আহবায়ক জামাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী’র জন্মভূমি বিএনপির ঘাটি বলে পরিচিত বিশ্বনাথ উপজেলায় জাতীয়দাবাদী শক্তির আন্দোলন বেগবান করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সোচ্চার ভূমিকা পালন করবেন। রাতের ভোটে নির্বাচিত ক্ষমতাসীন সরকারের দেশ বিরোধী সব ধরণের অপতৎপরতা রোধে এগিয়ে আসবেন। যাদের মাধ্যমে বিশ্বনাথের মাটিতে জাতীয়তাবাদী শক্তির নতুন রূপ লাভ করবে । ছাত্রদল নেতা তানিম নবনির্বাচিত নেতৃবৃন্দের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
You are Here
- Home
- বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি’র নেতৃবৃন্দকে ছাত্রদল নেতা তানিমের অভিনন্দন
