মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নাটোরে এনজিও কর্মকর্তা নিহত

নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত দুরুল হুদা (৪৫) এনজিও প্রতিষ্ঠান প্রশিকার ব্রাঞ্চ ম্যানেজার,তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম মাসুদ জানান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রশিকার ব্রাঞ্চ ম্যানেজার দুরুল হুদা মঙ্গলবার দুপুরে স্ত্রীর জন্য রক্ত সংগ্রহ করতে মোটরসাইকেলে নাটোর শহরের যাচ্ছিলেন। পথে হরিশপুর বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের চালকের সহকারি সুইট হোসেনকে আটক করে এবং ট্রাকটি জব্দ করেছে।

—ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *