স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রভাতি তরুণ সংঘ লস্করপুর কুলাউড়ার আয়োজনে ও চেস প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার এর পরিচালনায় ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল-১০টায় লস্করপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একদিন ব্যাপী আন্ত;জেলা দাবা প্রতিযোগিতার উদ্ভোধন হয়েছে।
প্রভাতি তরুণ সংঘের উপদেষ্টা পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্তে ও ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্টিত উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলার শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ মম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা দাবা সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম, প্রভাতি তরুণ সংঘের উপদেষ্টা জমর আলী, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সভাপতি এম. মছব্বির আলী, প্রভাতি তরুণ সংঘের সাধারন সম্পাদক মো: ছাদিকুর রহমান।
বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী, প্রভাতি তরুণ সংঘের সহ সাধারন সম্পাদক সজিব আহমদ চৌধুরী। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ৩২ জন দাবাড়ু অংশ গ্রহন করেন।

