সিলেটে পিআইবির ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

 সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে পিআইবি’র উদ্যোগে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ১৮ আগস্ট বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। পিআইবি’র পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, এসি ল্যান্ড দীপামনি দেবী, সাইট্রাস গবেষণা কেন্দ্র -এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার এবং জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। দুটি প্রশিক্ষণ কর্মশালায় চার উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী বুনিয়াদি প্রশিক্ষণ এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *