কুলাউড়ায় দুই অবৈধ অনুপ্রবেশকারী আটক

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
২১ আগস্ট রবিবার রাতে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টহলকালে উপজেলার শরীফপুর এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত নিশি চন্দ্র দাসের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র দাস (৩৫) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মৃত আব্দুল হাশেমের ছেলে মো: ইব্রাহিম হোসেন রনি (৩৪)। এ সময় তাদেরকে সহায়তাকারী শরীফপুরের মৃত পীর মাহামদ আলীর ছেলে মো: আলাল হোসেন (৩৫) ও মৃত সৈয়দ মিয়া ছেলে মো: আব্বাস (৪০) বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুছ ছালেক জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে শরীফপুর ইউনিয়ন এলাকা তাদেরকে আটক করে বিজিবি। আটকের পর বিজিবির সদস্যরা তাদেরকে থানায় হস্তান্তর করলে ২২ আগস্ট সোমবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কুলাউড়ার আলীনগর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধ ভারত থেকে ফেরার পথে ১২ নারী-পুরুষ বাংলাদেশি নাগরিককে ১৩ আগস্ট শনিবার রাত ১টায় কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলামের নেতৃত্বে ও এএসআই মো. তাজুল ইসলামসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রীজের নিচ থেকে তাদেরকে আটক করে।

উপজেলার লালারচক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার রাতে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে। আটককৃতরা হলেন-সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চণ্ড্রীপুর গ্রামের মৃত বঙ্কীর স্ত্রী আয়মনি (৭০) ও সিলেট জেলার কোতয়ালী থানার জামতলা গ্রামের গৌতম কর্মকারের স্ত্রী কাজল কর্মকার (৪৪)। আটককৃতদের ১০ জুন শুক্রবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

এ ছাড়াও গত ২৫ মে বুধবার রাতে কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার দায়ে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম নারী-শিশুসহ ৪ জনকে আটক করে বিজিবি’র একটি দল।

আটককৃতরা হলো, ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস প্রকাশ অর্পণা (৩৫) ও তার ৩ শিশুসন্তান। শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটকদের পরদিন বৃহস্পতিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করলে পুলিশ ঐদিন দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করে।

অপরদিকে জুড়ী উপজেলার পূর্নিমা মুন্ডা (২৬) গত এক যুবতী এক সপ্তাহ নিখোঁজ ছিলো। সে  বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পাড়ি জমান। সেখানে এদিক সেদিন ঘোরাফেরা করতে থাকলে স্থানীয় লোকজন  তাকে পুলিশের সোপর্দ করে। পরে পুলিশ তাকে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাছে হস্তান্তর করে। বিজিবির ৫২ ব্যাটেলিয়ানের জুড়ী ক্যাম্প কমান্ডার আবদুর রহিম  ১ জুন বুধবার সকালে  বিষয়টি নিশ্চিত করেন। পূর্নিমা মুন্ডা উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায়  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক এ তরুণীকে  হস্তান্তর করে।

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে ১২ নারী-পুরুষ আটক

কুলাউড়া সীমান্ত দিয়ে ১৫ দিনে ৬ অনুপ্রবেশকারী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *