কুলাউড়া দক্ষিনবাজারস্থ সমবায় মার্কেটে বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ২২ আগস্ট সোমবার নিয়ামত খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ স ম সালেহ সুহেল, বাংলদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মইনুল ইসলাম শামীম, জেলা শাখার যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুহেল সামাদ খাঁন পলাশ, কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি সফিক মিয়া, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের অন্যতম নেতা ব্যবসায়ী আব্দুল হান্নান, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন খাঁন, জেলা যুবজোটের সভাপতি ফয়ছল আহমদ, কাদিপুর ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আজাদ মিয়া মেম্বার, জয়চন্ডী ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মাছুম আহমদ, কুলাউড়া উপজেলা যুবজোটের সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, ছাত্রলীগ নেতা মজিদ খান প্রমুখ। সভায় মোঃ নিয়ামত খাঁনকে সভাপতি, জহিরুল ইসলাম কর্ণ-কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ সহ কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদ, বাংলাদেশ যুবজোট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল নেতৃবৃন্দ।

