চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৪০লিটার চোলাইমদসহ এক মাদক কারবারি আটক হয়েছে।মঙ্গলবার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃতে ও কুলাউড়া থানার এসআই মো: মনির হোসেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মেরিনা চা বাগানের ভিতর সিএনজি স্ট্যান্ড থেকে মাদক কারবারি লিটন দাস কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লিটন দাস মেরিনা চা বাগানের ডুনেল দাসের ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি লিটন দাস একজন পেশাদার মাদক কারবারি।

সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাঁর বিরুদ্ধে কুলাউড়া থানায় নিয়মিত মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *