রানী এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে তিনদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে- শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এ শোক জানান।

উল্লেখ্য, ৯৬ বছর বয়সে বৃহস্পতিবার বিকেলে বৃটেনের বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী। এ সময় তার পাশে ছিলেন প্রিন্স চার্লসসহ তার সব সন্তান, রাজপরিবারের বেশির ভাগ সদস্য। তাদের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী। ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকার ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করে তিনি শুধু বৃটেন নয়, সারাবিশ্বের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *