জুড়ীতে আসন্ন দুর্গাপূজায় যাত্রাপালা বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়  আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায়  আসন্ন দুর্গাপূজায় যাত্রাপালা বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্টনেরা। বক্তরা  আইনশৃঙ্খলা যাতে  অবনতি না হয়,  জুয়ার আসর যাতে না বসে, মদের আড্ডায়  লোকজন যাতে সরব না হয়,  সর্বোপরি সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যাত্রাপালার বন্ধ চেয়েছেন।
সোমবার (১২  সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ ,  থানার অফিসার ইনচার্জ (ওসি)  সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া,  সাধারণ সম্পাদক ও  ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা মোঃ আব্দুন নুর, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, তৈয়বুননেছা খানম সরকারী কলেজের প্রতিনিধি সহকারি অধ্যাপক অরুণ চন্দ্র দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, শাহাব উদ্দিন আহমদ লেমন, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা,
জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি রতিশ চন্দ্র দাশ , উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসন প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম,  সাগরনাল ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি রনজিত কুমার নাথ, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈম আহমদ, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কান্ঞ্চন চক্রবর্তী, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দে দিপু  সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ একাধিক বক্তরা বলেন, পূজা উপলক্ষে যাত্রাপালা, অশ্লীল নৃত্য, মদ, জুয়া যাতে বন্ধ থাকে সে দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সভায় ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, গত পূজায় আমাদের পাশের উপজেলা কুলাউড়ায় ২/১ টি অপ্রীতিকর ঘটনা ঘটলেও জুড়ীতে  কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক মহোদয় অনুমতি না দিলে জুড়ীতে কোন যাত্রাপালা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *